পঞ্চগড়
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব বোতল উদ্ধার করা হয়। অবৈধ চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
শিশু বিয়ে আর নয়: পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের কর্মসূচিতে বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
হেমন্ত আসার আগেই তেঁতুলিয়ায় ঘন কুয়াশা
হেমন্তের আগমনের এখনও বাকি প্রায় আড়াই মাস। এরই মধ্যে শরতের মধ্য আশ্বিনে শীতের আগমনী বার্তা দিচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে ছিল হালকা হিমেল বাতাস। কুয়াশার কারণে সড়কে দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যায়নি। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ে বিজিবির প্রশিক্ষণ: প্রশংসাপত্র পেলেন ৩৩ বেকার যুবক
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল ৩৩ জন প্রশিক্ষণার্থী যুবকের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। বিজিবির এই সময়োপযোগী উদ্যোগ সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অপরাধ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পঞ্চগড়ে কাজী ফার্মসের বিরুদ্ধে শ্রমিক ও স্থানীয়দের মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের বোদায় কাজী ফার্মস ফিডমিলে স্থানীয় শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই এবং বহিরাগতদের নিয়োগের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিক ও এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরাজ এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপিত, বর্ণাঢ্য র্যালি
পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়।